জেলা প্রতিনিধি,বান্দরবান
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাজবিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



