ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ।।

    admin
    November 16, 2026 7:41 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা।।

    বরগুনা সদর থানায় নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুর অভিযোগ করেছেন।

    সোমবার ১৬ নভেম্বর দুপুর পৌনে একটায় বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন নানা শ্বশুর।

    অভিযুক্ত নাতি জামাইয়ের নাম মো. রব্বানী গাজী, পিতা: পনু গাজী। তিনি সম্পর্কে অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।

    অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন পিতা: মৃত ময়জউদ্দিন মুসুল্লী বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাসা সংলগ্ন এলাকায় বসবাস করেন অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী।

    অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, অভিযুক্ত রব্বানী গাজী বেপরোয়া ও ইসলাম বিরোধী জীবনযাপন করেন। গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে নামাজ পড়ার কথা বললে, তিনি কোনো তোয়াক্কা না করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে চুরমার করে ফেলেন।

    বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন আকস্মিক ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি তাকে যেকোনো মুহূর্তে বড় ধরণের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এঘটনায় স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বাংলা পোস্টকে বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হইয়া একটি অভিযোগ দাখিল করেছেন, আমরা এটি তদন্ত করব ব্যবস্থা করবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST