ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন

    admin
    November 15, 2026 10:03 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ):

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রেকসোনা খাতুন। রবিবার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও রেকসোনা খাতুন। এ সময় তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। জানা গেছে, নিলুফা আক্তার রুপা এর আগে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, হোসেনপুর উপজেলার পূর্ববর্তী সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রেকসোনা খাতুন।
    বর্তমানে নিলুফা আক্তার রুপা হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। উপজেলার ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন দায়িত্বে নিলুফা আক্তার রুপার কার্যক্রমের মাধ্যমে হোসেনপুর উপজেলার ভূমি প্রশাসনের সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST