ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত

    admin
    November 15, 2026 6:04 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (ভোররাতে) উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকার বাসিন্দা জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন নাজমুল হক বিশারু। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

    একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে বোদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গণপিটুনির সঙ্গে জড়িতদের শনাক্তের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST