ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক পুলিশ, সীমান্তবর্তী জেলাগুলোতে চেকপোস্ট জোরদার

    admin
    November 16, 2026 8:19 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

    ​সোমবার (১৬ নভেম্বর) গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান।

    ​লকডাউন বা কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জের পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী সব জেলায় চেকপোস্ট বসানো হয়েছে। ফলে অন্য জেলা থেকে কেউ এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে তৎপর রয়েছে। গোপালগঞ্জবাসীকে নিরাপদ রাখতেই পুলিশের সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে।

    ​আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ তৎপর রয়েছে। আইনবহির্ভূত যেকোনো বিষয়ে পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রাখবে।

    ​এ সময় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। ওই কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। পুলিশের বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া বলেও তিনি উল্লেখ করেন।

    ​সংবাদ ব্রিফিংয়ের সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST