ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা

    admin
    September 7, 2026 6:43 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি

    নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি
    ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ৭ই সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ সোমবার ৪নং কাদরা ইউনিয়নের নজরপুর টুংকু আবদুর রহমান স্কুলের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

    পরে নজরপুর টুংকু আবদুর রহমান স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার।

    বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় আরও বক্তব্য রাখেন ৪নং কাদরা ইউনিয়নের কৃতি সন্তান উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হেডমাস্টার, কাদরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল বাসার লিটন, জামায়াতে ইসলামীর মাওলানা আবু শাকের, নুরু মেম্বার, হেদায়েত উল্লাহ মিয়াজী, হাকিম মেম্বার, যুবদল নেতা বিপ্লব ও এনায়েতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    এ সময় কাদরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত এলাকাবাসী। ৪নং কাদরা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST