ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীঘিনালা সেনা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    admin
    September 8, 2026 8:33 pm
    Link Copied!

    ওসমান গনি দীঘিনালা প্রতিনিধি

    তাং০৮/৯/২৬

    খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তরুন ও যুবসমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা, মাদক থেকে দূরে রাখতে এবং ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে দীঘিনাল বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
    দীঘিনালা জোনের উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মশাররফ হোসেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    উদ্বোধনী ম্যাচে বাবুছড়া মহিলা একাদশের মুখোমুখি হয় বোয়ালখালী মহিলা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বোয়ালখালী মহিলা একাদশকে ৫-০ গোলে পরাজিত করে জয় পায় বাবুছড়া মহিলা একাদশ।
    আয়োজক সূত্রে জানা গেছে, দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলাসহ মোট চারটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলা শেষে বিজয়ী বাবুছড়া মহিলা একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST