ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সোনাইমুড়ী উপজেলা আমেরিকান প্রবাসীর বাড়িতে পলাশ বাহিনীর হামলায় চিরতরে পঙ্গু হয়ে গেল আব্দুল কাদের

    admin
    May 1, 2026 7:05 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    সোনাইমুড়ী নাটেশ্বর ইউনিয়নের ভাংতী গ্রামের মোল্লাবাড়ির আমেরিকান প্রবাসী মোঃ আকাশ খান বাবলুর বাড়ীতে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সালে এ হামলা করে পলাশ বাহিনী।
    হামলার পর সন্ত্রাসীরা বুঝতে পারে যে বাবলু দেশে নেই কিন্তু তার অবর্তমানে পরিবারের বড় ভাই হিসেবে আব্দুল কাদের ছোট ভাইয়ের পরিবারকে আগলে রাখে কিন্তু তাদের দীর্ঘদিনের আক্রোশ গিয়ে পড়ে তার বড় ভাইয়ের উপর। পলাশ বাহিনী বাবলুর পরিবারকে পুরোপুরি ধ্বংস করার ঘৃণ ষড়যন্ত্রের পরিকল্পনা করেন গত ২০ শে মার্চ ২০২৬ সালে রাত আনুমানিক ৮.৩০ মিনিটের সময় বাবলুর বাড়িতে পলাশ বাহিনী পুনরায় হামলা করে। ১০ থেকে ১২ জন সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল চাপাতি রামদা লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবলুর বড় ভাই আবদুল কাদেরকে অতর্কিত ভাবে এলোপাতাড়ি কুপিয়ে মেরে রক্তাক্ত করে পায়ের রগ কেটে দেয়। আব্দুল কাদের প্রচুর রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়ে পরিবারের সদস্যদের আত্ম আর্তচিৎকারে আশপাশের লোকজনছুটে আসলে হামলা করে পালিয়ে যায়।
    আবদুল কাদেরকে সে অবস্থায় উদ্ধার করে দ্রুত চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিয়ে গেলে হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে জানান, আব্দুল কাদেরের পায়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে প্রাণ বাঁচাতে পা কেটে ফেলা ছাড়া আর কোন উপায় নেই। পরবর্তীতে দীর্ঘ ১৫ দিন চিকিৎসার পর পা কেটে ফেলা হয় পঙ্গুত্ব বরণ করে বিছানায় শুয়ে আছে আব্দুল কাদের।
    সন্তাসীরা ক্ষমতাসীন দলের হওয়ায় পুলিশ রাজনৈতিক প্রভাবের কারণে এখন পর্যন্ত একটি জিডি (সাধারণ ডায়েরি)গ্রহণ করে নাই রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে থানায় জিডি করতে যাওয়ার কারণে প্রতিনিয়ত বাবলুর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে পলাশ বাহিনী বাবলুর পঙ্গু বড় ভাই আব্দুল কাদের এখন বড় অসহায় তার কিছুই করার রইল না। সন্ত্রাসীদের ভয়ে বাবলুর স্ত্রী সন্তানরা খুব অসহায় জীবন জাপন করছে তাদের রয়েছে হামলা ও মৃত্যুর ভয়। বাবলুকে ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পলাশ বাহিনী প্রতিনিয়ত আব্দুল কাদেরকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST