রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ প্রতিনিধি)//
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত হয় মোবাইল কোর্ট।
(২৪ জুলাই) রবিবার সারাদিন ব্যাপি এই অভিযানে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এর ফলে আনুমানিক ৫,৫০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। পাশাপাশি, একটি চুনা কারখানার ৩টি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অভিযানে মোট ২০৫ ফুট ২ ইঞ্চি ব্যাসের এবং ৫ ফুট ৩ ইঞ্চি ব্যাসের পাইপ জব্দ করা হয়। প্রতিটি অবৈধ বিতরণ লাইনের উৎসস্থল চিহ্নিত করে কিলিং ও ক্যাপিংয়ের মাধ্যমে সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় অবৈধ গ্যাস ব্যহারকারীদের উদ্দেশ্য করে বলেন চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


