ঢাকাMonday , 8 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্থগিত বেরোবির প্রথম সমাবর্তনের তারিখ

    admin
    December 8, 2025 6:20 pm
    Link Copied!

    বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের প্রথম সমাবর্তন অনুষ্ঠান তৃতীয় ধাপে তারিখ পরিবর্তনের পর এবার স্থগিত ঘোষণা করা হয়েছে।

    রবিবার (০৭ ডিসেম্বর, ২০২৫) সমাবর্তন কমিটির এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত জানায়।

    সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের বিভিন্ন দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তারিখ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানায়।

    প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণাসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে জানানো হবে।

    উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতির সম্মতিতে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রথম সমাবর্তনের অনুমোদন দেওয়া হয়। ডিসেম্বরে আয়োজনের কথা থাকলেও প্রধান অতিথি নির্ধারণে জটিলতার কারণে দ্বিতীয়বার পেছায় অনুষ্ঠানটি। পরে ২০২৬ সালের জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা শেষ পর্যন্ত আবারও স্থগিত করা হলো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST