ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাজীপুর বিএনপির কমিটি গঠনে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ

    admin
    August 26, 2025 10:57 pm
    Link Copied!

    মোঃসিপাউর রহমান, কুলাউড়া উপজেলা প্রতিনিধি//

    হাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বানিজ্যের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামত নিয়েও শেষ পর্যন্ত সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল এবং সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জান আকরার সভাপতির দোকানে বসে নিজেদের পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠন করে উপজেলা বিএনপির আহবায়ক বরাবর জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এখানে কারো মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে বড় অংকের অর্থ পেয়ে তারা একতরফা কমিটি করেছেন বলে অভিযোগ সাধারণ নেতাকর্মীদের। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইতিমধ্যে জমা দেওয়া কমিটি ঘোষণা না করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার লিখিত দাবি জানিয়েছেন।
    অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
    এছাড়া মঙ্গলবার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির আহবায়কের সাথে দেখা করে তাদের অভিযোগ জানিয়েছেন।
    এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান বলেন হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এ বিষয়ে আমার কাছে এসেছেন। কী করা যায় আমরা দেখছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST