ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হালদা নদীতে অভিযান, একলক্ষ টাকা জরিমানা।

    admin
    August 23, 2025 5:45 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি):

    বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।

    শনিবার ( ২৩ আগষ্ট) হাটহাজারী উপজেলার মার্দাশা ইউনিয়নের রামদাস মুন্সীরহাট এলাকায় হালদা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।

    আইন অমান্য করে হালদাতে ইঞ্জিনচালিত বোট/বালুর ড্রেজার চলাচল করে মা মাছের ক্ষতিসাধন করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধীকে এক লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

    মোবাইল কোর্টে সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শওকত আলী, নৌ পুলিশের এএসআই মোঃ রমজান আলী এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল, আয়ুব সহযোগিতা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST