ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাসপাতালের দুর্নীতি প্রকাশের পর সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

    admin
    September 3, 2025 10:50 am
    Link Copied!

    কক্সবাজার জেলা প্রতি‌নি‌ধি//

    কক্সবাজার জেলা সদর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সাংবাদিক মোঃ কামরুল হাসানকে প্রাণনাশের হুমকি দিয়েছে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    ভুক্তভোগী সাংবাদিক মোঃ কামরুল হাসান বর্তমানে দি ইন্ডিপেন্ডেন্ট বাংলা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি কক্সবাজার জেলা প্রেস ক্লাবের একজন সক্রিয় সদস্য।

    গত ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখে উক্ত দুই পত্রিকায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে দুইটি পৃথক প্রতিবেদন প্রকাশিত হয়। রিপোর্টগুলোর শিরোনাম ছিল যথাক্রমে:

    “কক্সবাজার জেলা সদর হাসপাতালে দূর্নীতির খতিয়ান” (দি ইন্ডিপেন্ডেন্ট বাংলা), এবং

    “অনিয়ম যেখানে নিয়ম: কক্সবাজার জেলা সদর হাসপাতাল (১ম পর্ব)” (দৈনিক প্রভাতী বাংলাদেশ)।

    পরবর্তীতে ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর অনুমান ১২টার দিকে দ্বিতীয় পর্বের রিপোর্ট প্রস্তুতের জন্য সাংবাদিক কামরুল হাসান কক্সবাজার জেলা সদর হাসপাতালে উপস্থিত হন এবং তত্ত্বাবধায়কের সাথে সাক্ষাৎ করে তার বক্তব্য গ্রহণ করেন।

    তবে, তত্ত্বাবধায়ক এর কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথেই এখানে অবস্থানরত কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী তাকে ঘিরে ধরে অশ্লীল ভাষায় গালি-গালাজ শুরু করে। তারা হুমকি দিয়ে বলে, “আর কোনোদিন হাসপাতালে আসলে তোকে মেরে ফেলে লাশ গুম করে ফেলবো।” প্রতিবাদ করলে তারা মারধরের জন্য এগিয়ে আসে এবং সাংবাদিক কামরুল হাসানকে প্রাণনাশের স্পষ্ট হুমকি দেয়।

    সাংবাদিক কামরুল হাসান বলেন, “আমি বর্তমানে দুষ্কৃতিকারীদের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মানবেতর জীবনযাপন করছি। যেকোনো সময় আমার ক্ষতি হতে পারে বলে আমি আশঙ্কা করছি।”

    তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সময়কার সম্পূর্ণ বিবরণ কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত রয়েছে। বিষয়টি তদন্ত করলে এবং সংশ্লিষ্ট ফুটেজ সংগ্রহ করলে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে বলে জানান তিনি।

    এ বিষয়ে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST