ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হিলি স্থলবন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

    admin
    September 22, 2025 1:26 pm
    Link Copied!

    ইব্রাহিম হোসেন, হাকিমপুর( দিনাজপুর) প্রতিনিধি //

    দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট এর অভ্যন্তরে পণ্য খালাস ও যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

    দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, তিনি বলেন, দুর্গাপূজায় ভারতে অনেক অনুষ্ঠান থাকে, যার কারনে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৬ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর, টানা ৮ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আট দিন বন্ধের পর ৪ অক্টোবর শনিবার থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে ।

    হিলি কাস্টমের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি দীর্ঘ ৮ দিন বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিন গুলোতে কাস্টমসের কার্যক্রম সচল থাকবে, এবং চাইলে আমদানিকারকরা বন্দর থেকে আমদানি পণ্য খালাস করতে পারবেন।

    হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, দুর্গাপূজায় ৮ দিন আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯ থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার করতে পারবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST