ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে কৃষকের ঘরে সিদ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া

    admin
    August 31, 2025 7:12 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এক কৃষকের ঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ সোয়া দুই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।।

    স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক গোলাপ মিয়া প্রতিদিনের মতো শনিবার (৩১ আগস্ট) রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাত চোরেরা ঘরের পশ্চিম পাশে সিদ কেটে ভেতরে প্রবেশ করে সোকেস থেকে নগদ টাকা ও দুটি স্বর্ণের চেইন চুরি করে। রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠে গোলাপ মিয়া সোকেসের ড্রয়ার খোলা এবং ঘরের সিদ কাটা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের জানানোর পর ঘটনাটি প্রকাশ পায়।

    গোলাপ মিয়া জানান, চুরি যাওয়া টাকার মধ্যে সোয়া দুই লাখ টাকা তার ভাগ্নের বিদেশ যাওয়ার জন্য রাখা ছিল। হঠাৎ এ ঘটনায় তিনি গভীর দুশ্চিন্তায় পড়েছেন। এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST