ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে চিকিৎসক সংকট: রোগী দেখছেন মেটস শিক্ষার্থীরা

    admin
    October 12, 2025 7:17 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরমে পৌঁছেছে। বর্তমানে হাসপাতালের মাত্র দুইজন চিকিৎসক কর্মরত থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের চিকিৎসা দিচ্ছেন মেটস কোর্সের শিক্ষার্থীরা। ৯ অক্টোবর বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, বহির্বিভাগের ১৪ ও ১৫ নম্বর কক্ষে মেটস শিক্ষার্থী পূনিমা আক্তার, মাসুম মিয়া ও নাসরিন আক্তার রোগীদের প্রেসক্রিপশন দিচ্ছেন। তারা জানান, সাধারণ জ্বর, সর্দি ও কাশি রোগীদের ওষুধ লিখে দিচ্ছেন। গোবিন্দপুর ইউনিয়নের লুলিকান্দি গ্রামের লাল মিয়া জানান, “পেটে তীব্র ব্যথা নিয়ে ভর্তি হয়েছি। ৬টি ট্যাবলেট দিয়েছে, বাইরে থেকে স্যালাইন এনেছি। দুই দিন হলো ডাক্তার এখনও আসেননি। উপজেলার ২৭টি চিকিৎসক পদ থাকলেও অনেক চিকিৎসক প্রশিক্ষণ, বদলি বা ছুটিতে থাকায় জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসায় তীব্র অস্থিরতা দেখা দিচ্ছে। ভর্তি রোগী মানিক মিয়া, জসিম উদ্দিন, রোকেয়া বেগম ও জোসনা আক্তারও অভিযোগ করেছেন, “চিকিৎসক অনুপস্থিত থাকায় অনেক সময় আমাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। শিক্ষার্থীরা চেষ্টা করছেন, কিন্তু তারা অভিজ্ঞ নন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বলেন, এই শিক্ষার্থীরা মূলত ট্রেনিংয়ের জন্য থাকেন, প্রেসক্রিপশন দেওয়ার কথা নয়। জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা বলেন, যেদিন হাসপাতালে চিকিৎসক উপস্থিত থাকেন না, সেদিন শিক্ষার্থীরা রোগী দেখার ও প্রেসক্রিপশন দেওয়ার কাজ করতে পারেন।
    📸 ফটোঃ হাসপাতালের মেডিকেল অফিসারের চেয়ারে বসে রোগী দেখছেন মেটস শিক্ষার্থীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST