মোঃ নুরুজ্জামান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি//
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু-কে একটি মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। এ সময় দায়িত্বরত কর্মকর্তা এসআই মামুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালালেও রাজুকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত আটক করতে বিশেষ অভিযান চলছে। একই সঙ্গে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



