ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ১০০ কোটি টাকার মাদক ধ্বংস করল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেস

    admin
    September 3, 2026 7:57 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, কক্সবাজার
    কক্সবাজারে বিভিন্ন সময়ে নিষ্পত্তিকৃত ১৪৯টি মাদক মামলায় জব্দ হওয়া ৩৩ লাখের বেশি ইয়াবাসহ প্রায় ১০১ কোটি টাকার আলামত ধ্বংস করা হয়েছে। গত বুধবার দুপুর দুই টা ত্রিশ মিনিটে শুরু করে সাড়ে চার ঘণ্টাব্যাপী কার্যক্রম চালিয়ে এসব মাদক ও আলামত পুড়িয়ে ও ধ্বংস করে বিনষ্ট করা হয়।
    কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আলামত ও মাদক ধ্বংস কমিটির তত্ত্বাবধানে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা আলামতের আনুমানিক আনুমানিক সিজার মূল্য প্রায় ১০১ কোটি (১০০,৯৯,৮৭,৭০০) টাকা।
    আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার ২ সেপ্টেম্বর বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম চলে। আইনগত বিধিবিধান ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসব ধ্বংস করা হয়।
    এই কার্যক্রমে ধ্বংস করা মাদক গুলোর মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট ৩৩ লাখ ৬৫ হাজার ৩০২ পিস, দেশীয় চোলাই মদ ৪১১ লিটার ৩০০ মিলিলিটার, বিদেশি বিয়ার ৬৪২ ক্যান ও ফেনসিডিল ৩৪ বোতল।
    মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে এসব মাদক বিনষ্ট করা হয়। এ সময় কমিটির সদস্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিন সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST