ঢাকাThursday , 11 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৫ লাখ ইয়াবা ও ১০০ কেজি গাঁজাসহ আটক ৪, বন্ধ হচ্ছে না মাদক বন্যা

    admin
    June 11, 2026 7:42 pm
    Link Copied!

    এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারে পৃথক দুটি সফল অভিযানে ১০০ কেজি গাঁজা এবং ৫ লাখ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‌্যাব। বুধবার ও বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা বুধবার বিকেলে উখিয়ার জালিয়া পালং এলাকায় মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ চেকপোস্ট বসায়। চট্টগ্রাম থেকে টেকনাফ গামী একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় আটক দুই মাদক কারবারি হলেন – টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. এনামুল হক (২৬) এবং টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার জিয়াউর রহমান (২৫)। ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম জানান, এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিএনসির শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

    অপর দিকে বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা সহ দুই মায়ানমার নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫। আটক ব্যক্তিরা হলেন – মিয়ানমারের মন্ডু থানার ভুসিডং জেলার মো. সাজেদ (৩২) ও এনামুল হাসান (৩৩)।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খালের দক্ষিণ পাশে ওৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা ইয়াবার চালানটি সহ তাদের আটক করে। তবে এ সময় আরও ৪-৫ জন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিরা মিয়ানমারের একটি কুখ্যাত মাদক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

    আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক এ দুই অভিযানে মাদকের বড় চালান ধরা পড়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিত চলমান থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST