ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

    admin
    September 10, 2026 3:10 pm
    Link Copied!

    মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

    সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজের ছবিকে আশি ও নব্বই দশকের আবহ বা ‘রেট্রো লুকে’ রূপান্তর করার নতুন এক প্রবণতা ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে এ ধরনের প্ল্যাটফর্ম অত্যন্ত আকর্ষণীয় ও বিনোদনমূলক মনে হলেও এর আড়ালে ব্যবহারকারীর অজান্তেই অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য বেহাত হওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

    বর্তমানে প্রচলিত বিভিন্ন এআই অ্যাপে একটি সাধারণ ছবি আপলোড করেই কয়েক সেকেন্ডের মধ্যে আশি-নব্বই দশকের পোশাক, চুলের ছাঁট কিংবা পুরোনো ঢাকার আবহে রূপান্তর করা সম্ভব হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীরা যখন কোনো তৃতীয় পক্ষের এআই প্ল্যাটফর্মে ছবি আপলোড করেন, তখন কেবল তাঁদের মুখমণ্ডলের ছবিই সেখানে পৌঁছায় না; বরং ছবির মেটাডেটাসহ সংশ্লিষ্ট স্থানের সুনির্দিষ্ট অবস্থান (লোকেশন), পেছনের পরিবেশ কিংবা আশপাশে থাকা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রের তথ্যাদিও তাদের সার্ভারে সংরক্ষিত হয়ে যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST