ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অনলাইনে জামিননামা পাঠানো শুরু হচ্ছে বুধবার থেকে: বন্দিদের দুর্ভোগ কমবে

    admin
    October 14, 2025 1:10 pm
    Link Copied!

    দীন ইসলাম শেখ, স্টাফ রিপোর্টার:

    কারাগারে থাকা বন্দিদের জামিন পাওয়ার পরও বিলম্বে আদেশ পৌঁছানোর কারণে যে দুর্ভোগ তৈরি হয়, তা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বুধবার থেকে অনলাইনে জামিননামা (বেইল বন্ড) পাঠানোর ব্যবস্থা চালু হচ্ছে।

    তিনি বলেন, আগে আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেতে আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যার অনেক জায়গায় হয়রানি ও অতিরিক্ত খরচ করতে হতো। এখন থেকে এক ক্লিকেই আদালতের জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    ড. আসিফ নজরুল আরও বলেন, আইন মন্ত্রণালয় নিজেদের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন, গুম আইন, দুদক আইন ও মানবাধিকার আইন সম্পন্ন হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST