ঢাকাTuesday , 21 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অসাধু চক্রের বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

    admin
    October 21, 2025 4:10 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক : পঞ্চগড় প্রতিনিধি

    পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে জেলা প্রশাসকের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ী সমাজ।

    মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে পঞ্চগড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজার রাজনগরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সম্প্রতি রাজনগর হাট এলাকায় কিছু পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ও অসাধু চক্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কতিপয় অসাধু ব্যক্তি প্রকৃত মালিকের দোকান মালিকানা অস্বীকার করে নিজ নামে দোকান ঘর লিজ গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছে। ব্যবসায়ীরা জানান, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

    পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম বলেন, পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসা বান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও জানান, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায় পরবর্তী কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST