ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানালেন ড. মাসুদ এমপি

    admin
    August 16, 2026 1:50 pm
    Link Copied!

    ‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।

    ‎অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ‘টিম টাইগার্স’-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

    ‎রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

    ‎অভিনন্দন বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে পুরো জাতি আজ গর্বিত ও আনন্দিত।”

    ‎তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    ‎ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST