ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আটোয়ারীর সেই আলোচিত অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

    admin
    September 14, 2025 7:00 pm
    Link Copied!

    মনজু হোসেন,পঞ্চগড়,প্রতিনিধি//

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক মো.নুরুজ্জামান ৪৬৮ ধারা অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন।

    বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান বলেন গ্রেফতারী পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডি’র তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল প্রমানিত হওয়ায়, আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত। তবে এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঠাকুরগাঁও জেলার এস আই মো:ইকবাল হোসেন আদালতে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করলে, বাদী নারাজি দেন।পরে বাংলাদেশ পুলিশ ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্ত দেয় আদালত।

    আদালতে মামলা সূত্রে জানা যায়,পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে,গভর্নিং বডি অনুমোদন নেয়।মর্মে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম ২০২৩ সালের ২০ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

    লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা গর্ভনিং বডি সভাপতি মো.রায়হান কবীর বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বোর্ডের প্রজ্ঞাপন জাল করে অধ্যক্ষ গর্ভনিং বডি অনুমোদন নিয়ে যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    মামলার বাদী আনছারুল ইসলাম জানান, অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে,গর্ভনিং বডি অনুমোদন নেয়।ওই অবৈধ কমিটি দিয়ে মাদরাসায় উপাধ্যক্ষ আঃ বাসেদ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আলী,নিরাপত্তা প্রহরী নুর নবী ও আয়া পদে শাহানাজ পারভিনকে নিয়োগ দেন অধ্যক্ষ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST