ফেনী প্রতিনিধি :
ফেনীর আনন্দপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে আনন্দপুর মজুমদার ব্রিক ফিল্ডের সামনে চলন্ত অবস্থায় একটি সিএনজি অটোরিকশার হঠাৎ টায়ার খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি রাস্তার পাশের একটি গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠান। আহতদের পরিচয় ও অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



