ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে কুলাউড়ায় আলোচনা সভা

    admin
    September 8, 2026 4:07 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান কুলাউড়া সংবাদদাতা:

    মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মাসুদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমিন সুলতানা, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,বক্তব্য রাখেন ন শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ আব্দুল কাইয়ুম,সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাছিত,উপজেলা স্কাউট কমিশনার সামছুনন্নাহার বেগম,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন, তাহমিনা তুহিন,মোঃ আব্দুল মোহাইমিন।

    বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, মৌলিক জ্ঞান, দক্ষতা অর্জন এবং সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন হওয়াও সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই পারে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া রোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    বক্তারা আরও বলেন, কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের শিক্ষার মূলধারায় নিয়ে আসতে হবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের বিদ্যালয়মুখী করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

    আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে দারিদ্র্য, বাল্যবিবাহ, মাদক ও বিভিন্ন সামাজিক অসঙ্গতি অনেকাংশে দূর করা সম্ভব। পরে এক রালী শহর প্রদক্ষিণ করে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST