ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আল্লামা মামুনুল হক বলেন জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হবে

    admin
    November 4, 2025 9:37 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ ‘

    জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্বা জানিয়ে বলতে চাই, আগামী বাংলাদেশে জুলাই সনদ আইন ভিত্তি প্রদান করার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যেমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হবে।’


    মঙ্গলবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিশ মদন উপজেলা শাখার আয়োজিত নেত্রকোনার মদন পৌরসদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গণ সমাবেশে এসব কথা বলেন দলটির আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
    তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরণের নির্বাচন। বিগত ১৫ বছর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটকেন্দ্রগুলো কুকুরের দখলে ছিল। বিনা ভোটে ১৫০ এর বেশী আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছিল। আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ্য নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দিতা থাকবে কিন্তু কোন সংঘাত আমরা দেখতে চাই না।’

    বক্তব্য শেষে খেলাফত মজলিশের প্রতীক রিকশা মার্কায় ভোট চান তিনি। এ সময় তিনি নেত্রকোনা ৩ টি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন। নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা) আসনে মাওলানা দেলোয়ার হোসেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মুফতি ইরশাদুল্লাহ কাশেমীকে এমপি প্রাথীকে মনোনীত করা হয়।

    ছবি আছেঃ নেত্রকোনার মদনে বক্তব্য রাখছেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST