ঢাকাFriday , 6 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    admin
    March 6, 2026 11:08 pm
    Link Copied!

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার সংলগ্ন আহলা দরবার শরীফে (আনজুমানে আসাদিয়া নবীয়া, সিহাবীয়া) এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আহলা দরবার শরীফের প্রয়াত মুরিদানদের মধ্যে মৃত ময়মন, মৃত আব্দুল গাফফার সেন্টু, মৃত মিজানুর রহমান (পুলিশ), মৃত আব্দুল সালামসহ অন্যান্য মৃত ভক্ত মুরিদানদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন আহলা দরবার শরীফের মুরিদান মো. বেলায়েত আলী, মো. জিয়াউর রহমান রানা, মো. বাবু আলী, মো. জামিল, মো. নুরুজ্জামান, মো. সুমন আলী ও মো. মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে আহলা দরবার শরীফের সকল মৃত মুরিদান ভক্তদের রুহের মাগফিরাত এবং বর্তমান ভক্তদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সবশেষে হুজুর দোয়া পরিচালনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST