ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

ইবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ

admin
October 13, 2025 12:31 am
Link Copied!

এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস থেকে হুসাইন তুষার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ (রোববার, ১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের পাশে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক তুষার অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা যায়। সহপাঠীদের হয়রানিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। 
তাকে আটক করার সময় শিক্ষার্থীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’-সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুষারকে ইবি থানায় হস্তান্তর করে। তুষার জানান, তিনি অনার্স শেষ বর্ষের পরীক্ষা শেষ করে মাস্টার্সের ক্লাস করতে এসেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST