ঢাকাSaturday , 22 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত নয়: নেত্রকোনায় জামায়াতের সংবাদ সম্মেলনে মতিউর রহমান আকন্দ

    admin
    November 22, 2025 9:15 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

    শনিবার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের পাঁচ দফা দাবির মধ্যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গঠনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা দেখছি সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে বলা হচ্ছে—জামায়াতকে ভোট দিলে নির্বাচনের পর দেখে নেওয়া হবে। এটি দেশের জন্য উদ্বেগজনক।”

    তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর জাতি আর কোনো ধরনের হিংসাত্মক রাজনীতি দেখতে চায় না। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে জেলা পর্যায়ের সাংবাদিকদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

    মতিউর রহমান আকন্দ জানান, জামায়াতের ৫ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে ইতোমধ্যে ৮টি ইসলামি দল একজোট হয়েছে এবং আসন সমঝোতার ভিত্তিতে তারা যৌথভাবে নির্বাচনে অংশ নেবে।

    সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবর রহমান, জেলা সেক্রেটারি বদরুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    পরে নেত্রকোণার পাঁচটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন—নেত্রকোণা–১: মাওলানা আবুল হাসেম, নেত্রকোণা–২: অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোণা–৩: অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, নেত্রকোণা–৪: আল হেলাল তালুকদার, নেত্রকোণা–৫: অধ্যাপক মাছুম মোস্তফা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST