বি.এম. সাদ্দাম হোসেন ;মাগুরা জেলা প্রতিনিধিঃ
গণতন্ত্রের পথচলায় এবি পার্টি এক সাহসী, দূরদর্শী ও জনবান্ধব শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। গতকাল দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের ১০৯টি আসনে মনোনয়ন ঘোষণা করে এবি পার্টি একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। এটি দলটির সুপরিকল্পিত, সংগঠিত ও জনমুখী রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ।
দলের সভাপতি নিজেই ফেনি থেকে মনোনয়ন নিয়ে মাঠে নামছেন, যা নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। দলের সেক্রেটারি বরিশাল-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন—এটি প্রমাণ করে যে, এবি পার্টির শীর্ষ নেতৃত্ব নিজেরাই জনতার আদালতে যাচ্ছেন, মানুষের সাথে মিশে রাজনীতিকে নিচ্ছেন মানুষের দরজায়।
তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী মো: ইমরান নাজির। তিনি এক সংগ্রামী নেতা, যিনি দীর্ঘদিন ধরে মাটি ও মানুষের সাথে যুক্ত থেকে রাজনীতিকে করেছেন জনসেবার মাধ্যম। মাগুরার রত্নখ্যাত ইমরান নাজির শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন মানবিক মানুষ, গরিবের বন্ধু, যুবসমাজের আইকন এবং জনকল্যাণে নিবেদিত এক নির্ভীক কণ্ঠস্বর।
মাগুরা-২ অঞ্চলের প্রতিটি মানুষের কাছে তাঁর রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় উন্নয়ন প্রশ্নে তিনি সবসময় ছিলেন সরব। তাঁর হাত ধরেই মাগুরা-২ এ নেমেছে নতুন আলো, নতুন আশার বীজ। ইমরান নাজির বিশ্বাস করেন, রাজনীতি মানেই সেবামূলক কর্মযজ্ঞ। আর এবি পার্টি তাঁকে সেই সেবার বৃহৎ প্ল্যাটফর্মটি দিয়েছে।
এবি পার্টির এই মনোনয়ন প্রক্রিয়া একদিকে যেমন অভিজ্ঞতা ও নবীন শক্তির সম্মিলন ঘটিয়েছে, অন্যদিকে দেশের রাজনীতিতে এনেছে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন বার্তা। জনগণ আশা করছে, এবি পার্টি তাদের এই সুপরিকল্পিত যাত্রায় গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক ন্যায়ের অঙ্গীকার বাস্তবায়ন করবে।
মাগুরা-২-এর জনগণ আজ গর্বিত, কারণ তাদের পাশে রয়েছেন মো: ইমরান নাজিরের মতো এক জনদরদী নেতা। আর এবি পার্টি পেয়েছে এক পরীক্ষিত, দক্ষ ও নিবেদিত প্রাণ সৈনিক, যিনি শুধু কথা নয়—কাজ দিয়ে প্রমাণ করেছেন যে, রাজনীতি সত্যিই হতে পারে জনসেবার সর্বশ্রেষ্ঠ মাধ্যম।


