ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ওজনে কম দেওয়ায় ১৫ দিনের কারাদন্ড!

    admin
    September 24, 2025 8:48 pm
    Link Copied!

    ‎মণিরামপুর প্রতিনিধিঃ

    ‎ওজনে কারচুপি করে পরিমানে কম দেওয়া প্রমানিত হওয়ায় যশোরের মনিরামপুর উপজেলার উপজেলার রোহিতা বাজারের তেলের দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ শনাক্তে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৭,০০০(সাত হাজার) টাকা নগদ জরিমানা অনাদায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি). মাসুদুর রহমান।

    ‎বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

    ‎উপজেলা সহকারি কমিশনার ভূমি’র মিডায়া সেলের তথ্য মোতাবেক,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. রাকিব ইসলামের অভিযোগের ভিত্তিতে রোহিতা বাজারের কোদলাপাড়া মোড়ে অবস্থিত ভূঁইয়া ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ভূঁইয়া ট্রেডার্সের মালিক মো. আব্দুল কাদেরকে (৫০) জ্বালানি তেল বিক্রয়ের সময় ওজনে কম দিতে দেখা যায়।

    ‎অপরাধ আইনে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী তাকে জরিমানা তাকে এ জরিমানা করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST