ঢাকাSaturday , 20 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজারে ECA ও বনভূমির ১১০ একর বন্দোবস্তের আবেদন, উঠছে প্রশ্ন ? জেলা প্রশাসকের না, তদবির বন্ধ নেই

    admin
    June 20, 2026 9:09 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজার ১১০ একর খাস জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়ে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেছে “ভোলা জেলা নদী ভাঙা বাস্তহারা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড”। আবেদনটি ঘিরে প্রশাসনিক পর্যায়ে চিঠি চালাচালি ও তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জেলা প্রশাসনের নথিতে উঠে এসেছে, প্রস্তাবিত জমির একটি অংশ পরিবেশগত ভাবে সংকটাপন্ন এলাকা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ (Ecologically Critical Area- ECA) ও বনাঞ্চলের আওতাভুক্ত। ফলে এই জমি বন্দোবস্তের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

    ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের একাধিক নথি পর্যালোচনায় দেখা যায়, সমবায় সমিতির আবেদনের পর বিষয়টি মতামতের জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরিত প্রতিবেদনে বলা হয়, ঝিলংজা মৌজার সংশ্লিষ্ট জমির অংশ বিশেষ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ (Ecologically Critical Area- ECA) হিসেবে চিহ্নিত। প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ (Ecologically Critical Area- ECA) ঘোষিত এলাকায় কোনো ধরনের লিজ বা বন্দোবস্ত দেওয়ার সুযোগ নেই।

    আইন বলছে:- পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৫ অনুযায়ী সরকার কোনো এলাকাকে পরিবেশগত ভাবে ঝুঁকিপূর্ণ বা জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করলে সেটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ (Ecologically Critical Area- ECA) ঘোষণা করতে পারে। এই ধরনের এলাকায় পরিবেশের ক্ষতি হতে পারে এমন কার্যক্রমে কড়া বিধি নিষেধ থাকে।
    আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ (Ecologically Critical Area- ECA) ঘোষিত এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তন, স্থাপনা নির্মাণ কিংবা দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে সরকারের বিশেষ অনুমোদন ও পরিবেশগত মূল্যায়ন বাধ্যতা মূলক।

    অন্যদিকে বন আইন, ১৯২৭ অনুযায়ী, সরকারি বনভূমি বা সংরক্ষিত বনাঞ্চল হস্তান্তর বা ব্যবহারের ধরন পরিবর্তনে কঠোর বিধিনিষেধ রয়েছে।

    স্থানীয়দের আপত্তি:- এই আবেদনের সময়কে ‘সংবেদনশীল’ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের দাবি, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ ও পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে বহু বাস্তহারা পরিবার দীর্ঘদিন ধরে পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছে।
    স্থানীয়দের অভিযোগ, জেলার নিজস্ব ভূমিহীন ও বাস্তুচ্যুত পরিবার গুলো এখনো পুনর্বাসনের সুযোগ না পেলেও অন্য জেলার নামে একটি সমবায় সমিতির আবেদনে প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যাওয়া বৈষম্যের ইঙ্গিত দেয়।
    একজন স্থানীয় বাসিন্দা বলেন, “কক্সবাজারের মানুষ নদীভাঙন, উন্নয়ন প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে জমি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। সেখানে বহিরাগতদের নামে এত বড় জমি বন্দোবস্তের উদ্যোগ আমাদের বিস্মিত করেছে।”

    পরিবেশবিদদের উদ্বেগ:- পরিবেশবিদদের মতে, ঝিলংজা মৌজার পাহাড়ি ও বনাঞ্চল কক্সবাজার শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই এলাকায় ভূমি বন্দোবস্তের মাধ্যমে বসতি বা অবকাঠামো গড়ে উঠলে বন উজাড়, ভূমিধস, জলাবদ্ধতা ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা রয়েছে।

    তাঁদের ভাষ্য, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ (Ecologically Critical Area- ECA) এলাকায় যেকোনো সিদ্ধান্ত নিতে হলে পরিবেশগত ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    জেলা প্রশাসক এর অবস্থান:- কক্সবাজার জেলার জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান প্রেরিত ৯ ই এপ্রিল ২০২৬ এর চিঠি তে স্পষ্ট উল্লেখ করেছেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ (Ecologically Critical Area- ECA) কোন ভাবেই বন্ধোবস্ত দেওয়ার সুযোগ নেই এবং মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিভিল রিভিউ পিটশন নম্বর ৩০৫-৩০৬/২০১৫, ৩১৫-৩১৬/২০১৫, ৩২০/২০১৫ ও সিভিল পিটিশন২৩৬৭/২০১০ এর রায়ে বন্ধোবস্ত না দেওয়ার বিষয়ে বলা হয়েছে, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট নথিপত্র ও আইনি বিষয় গুলো পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    তবে পুরো প্রক্রিয়াটি ঘিরে স্থানীয়দের মধ্যে দিন দিন উদ্বেগ বাড়ছে। বিশেষ করে প্রশ্ন উঠছে – যেখানে কক্সবাজারের নিজস্ব বাস্তহারারা পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছে, সেখানে পরিবেশগত ভাবে সংরক্ষিত এলাকায় অন্য জেলার একটি সমবায় সমিতির নামে বন্দোবস্তের আবেদন কীভাবে বিবেচনায় এলো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST