ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কটিয়াদীতে ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি

    admin
    September 6, 2025 3:46 pm
    Link Copied!

    মোঃ ফরমান উল্লাহ, কু‌লিয়ারচর থে‌কে//

    কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আওয়াল) সকাল ৯.৩০টার সময় উপজেলায় গোয়াতলা পিপুলিয়া ভূইয়া পাড়া রেজভীয়া দরবার শরীফের বক্তবৃন্দের আয়োজনে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি গোয়াতলা পিপুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় পিপুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।

    আনন্দ র‍্যালিতে এলাকার সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারীদের স্লাগান জিন্দা নবীর আগমন,হায়াতুন্নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এসব স্লোগানে মুখরিত হয়ে উঠে। র‍্যালি শেষে পিপুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তরা ঈদে মিলদুন্নবীর গুরুত্ব তুলে ধরে বলেন মুমিনের সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী।

    র‍্যালিতে অংশ গ্রহণকারীরা বিভিন্ন ধরনের ব্যানার, পতাকা বহন, বাদ্যযন্ত্র, ঘোড়া ও গাড়ী ব্যবহার করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST