ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পর্শে যুবকের মর্মান্তিক মৃত্যু

    admin
    September 28, 2025 11:03 pm
    Link Copied!

    মাহবুব হাসান,ঝালকাঠি থেকে//

    ঝালকাঠির কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন খলিফা (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি বাগানে গাছ রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আল আমিন খলিফা আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামের খলিফা বাড়ির আব্দুল হামিদ খলিফার ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আল আমিন বাগানে গাছের চারা রোপণ করতে গেলে হঠাৎ নিচে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) কাঁঠালিয়া নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে বৈদ্যুতিক তার নিচু হয়ে ঝুলে ছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

    আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST