ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

    admin
    April 11, 2026 11:29 pm
    Link Copied!

    চাই সুই উ মারমা।রাঙ্গামাটি প্রতিনিধি।
    ১১ এপ্রিল ২০২৬

    রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর (সিএমপি) বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

    কাউখালী থানার গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী-এর সরাসরি নেতৃত্বে এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) তানভির হোসাইন এবং কনস্টেবল ফৌজুল করিমসহ পুলিশের একটি বিশেষ টিম সিএমপি বন্দর থানাধীন জেটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে জিআর-১৯৪/১৬ মামলার ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ শামছুল হক (৫০)-কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর পরিচয়: মোঃ শামছুল হক, পিতা- মৃত আব্দুল মোতালেব, গ্রাম- নতুন পাড়া (গোদারপাড়), বেতবুনিয়া ইউনিয়ন, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।

    গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST