মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
জাতীয় অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে গঠিত ‘কাউন্টার ন্যারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগের যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন উদীয়মান ছাত্রদল নেতা মাহিম।
নতুন এই কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবর প্রকাশের পর থেকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের তরুণ নেতৃত্বের বিকাশ, ইতিবাচক সামাজিক বার্তা প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া নানা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে কাউন্টার ন্যারেটিভ সেল। রাজশাহী বিভাগীয় অঞ্চলের এই কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যেই মাহিমকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।নতুন দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়
ছাত্রদল নেতা মাহিম বলেন, “আমার ওপর যে আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সমাজে সত্য ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং তরুণ সমাজকে যেকোনো ধরনের বিভ্রান্তির বিরুদ্ধে সচেতন করতে সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে চাই।
”এদিকে মাহিমের এই মনোনয়নে রাজশাহী বিভাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে তাঁরা মাহিমকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাংগঠনিক সফলতা কামনা করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তরুণ এই নেতার হাত ধরে রাজশাহী বিভাগে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত ও শক্তিশালী হবে।


