ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

কালিগঞ্জে আসমানী খ্যাত সাবিত্রী সরদারের ঘর উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান

admin
October 15, 2025 9:18 pm
Link Copied!

আকিবুজ্জামিন :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ‘আসমানী খ্যাত’ অসহায় সাবিত্রী সরদারের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮৫ বছরের সাবিত্রী সরদার তার প্রতিবন্ধী মেয়ে ও নাতিকে নিয়ে জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করছিলেন। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘর ভেঙে পড়ায় পরিবারটি গৃহহীন হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসলে ইউএনও অনুজা মণ্ডল তাৎক্ষণিক ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন এবং ঘর নির্মাণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “প্রশাসনের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা। সমাজে কেউ যেন গৃহহীন বা অনাহারে না থাকে, এটি আমাদের সবার দায়িত্ব।”

এলাকাবাসী ইউএনও অনুজা মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তারা মনে করেন, এটি প্রশাসনিক দায়িত্বের বাইরেও এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST