নজরুল ইসলাম বিপ্লব,লালমনিরহাট জেলা প্রতিনিধি//
আজ, ৯ (অক্টোবর ২০২৫)বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালীগঞ্জ উপজেলা চন্দ্রপুর ইউনিয়ন শাখার উদ্যোগে। ইউনিয়ন সম্মেলন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। স্থান-অস্থায়ী কার্যালয় রকি ট্রেডাস চাপারহাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখার, সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ-আদিতমারী আসনের সংসদ সদস্য, পদপ্রার্থী- মুফতি মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব,এবং প্রভাষক হাফেজ মোঃ মাহাফুজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, চন্দ্রপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা. মোঃ আঃ রাজ্জাক।
নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলার সভাপতি মো.আব্দুল হাকিম।
নবগঠিত কমিটি: কার্য নির্বাহী কমিটির নামের তালিকায়-
(১️) সভাপতি – মাওলানা ড. আব্দুর রাজ্জাক
(২️)সহ-সভাপতি – আব্দুল মোতালেব
(৩️) সেক্রেটারি – হাফেজ মোঃ ওমর ফারুক
(৪️) জয়েন্ট সেক্রেটারি – কারী মোঃ আনোয়ার হোসেন
(৫️) সাংগঠনিক সম্পাদক – হাফেজ মোঃ কাওছার আহমেদ
উপস্থিত বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



