ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালীমন্দির প্রাঙ্গণে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেন জামায়েত নেতা

    admin
    September 6, 2025 10:20 pm
    Link Copied!

    নয়ন রায়, যশোর জেলা প্রতিনিধি:

    মনোহরপুর ইউনিয়নের রজিপুর এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট গাজী এনামুল হক। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

    গণসংযোগকালে উপস্থিত জনতা এডভোকেট গাজী এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করে জানান, রজিপুর কালী মন্দিরের প্রাঙ্গণ দীর্ঘদিন ধরে পানিতে ডুবে রয়েছে। ফলে তারা ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণ সুষ্ঠুভাবে পালন করতে পারছেন না। এ অবস্থায় স্থানীয়রা মন্দির প্রাঙ্গণে মাটি উত্তোলন করে উঁচু করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

    এসময় এডভোকেট গাজী এনামুল হক স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রুতই এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST