ঢাকাSunday , 8 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কিশোরগঞ্জে আলুর ন্যায্য দাম ও সারের সংকট নিরসনের দাবিতে কৃষক সংগঠনের স্মারকলিপি পেশ

    admin
    March 8, 2026 3:00 pm
    Link Copied!

    কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

    কিশোরগঞ্জে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার ৮ মার্চ বেলা এগারোটায় কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। সংগঠনটি আলুর ন্যায্য দাম নিশ্চিত করা, সার নিয়ে দুর্নীতি ও কালোবাজারি বন্ধ করে কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে আলু চাষের জন্য উপযোগী জমি ও আবহাওয়া থাকা সত্ত্বেও কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না। ব্যবসায়ী ও কোল্ডস্টোর মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১৭–১৮ টাকা হলেও বাজারে দাম ৩–৪ টাকায় নেমে গেছে। এতে কৃষকরা ব্যাপক লোকসান ভুগছেন এবং অনেকেই আলুর পরিবর্তে তামাক চাষে ঝুঁকছেন। স্মারকলিপিতে সরকারকে আলুর ক্রয়-বিক্রয় ও রপ্তানি সরকারি উদ্যোগে করার, কোল্ডস্টোর ভাড়া কমানোর, উপজেলায় বীজ হিমাগার নির্মাণের, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। জেলা আহবায়ক আলাল মিয়ার নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে কৃষকরা উপস্থিত ছিলেন। সংগঠন আশা করছে, সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST