ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কিশোরগঞ্জে বিএমএসএফের সাংবাদিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

    admin
    November 22, 2026 2:48 pm
    Link Copied!

    কিশোরগঞ্জ প্রতিনিধি:

    কিশোরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাংবাদিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় শহরের উজানভাটি আবাসিক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা মুফতি আবুল খায়ের সাইফুল্লাহ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও স্টাডি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খান ও সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকীম ফজলুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান।

    এ সময় সাংবাদিকরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার ও সুযোগ-সুবিধাসহ নানা দাবি প্রধান অতিথির কাছে তুলে ধরেন। জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল সাংবাদিকদের দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

    প্রধান আলোচক আহমেদ আবু জাফর বলেন, সংসদে বিভিন্ন আইন প্রণয়ন হলেও সাংবাদিকদের সুরক্ষায় কোনো আইন হচ্ছে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন জরুরি। সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করেন। তাদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

    অনুষ্ঠানে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত মর্যাদা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা সংগঠনের সভাপতি হাকীম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST