ঢাকাTuesday , 7 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবসের রঙবেরঙের আয়োজন

    admin
    October 7, 2025 3:23 pm
    Link Copied!

    রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি//

    ‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে’— এই স্লোগানে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৬-তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।


    মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

    শোভাযাত্রা শেষে ফুলকুড়ি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শতাধিক প্রবীণ নাগরিককে ফুল দিয়ে বরণ করে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজ তার বক্তব্যে বলেন, “পরিবারে প্রবীণ সদস্যদের ভূমিকা অপরিসীম। আমরা তাদের হাত ধরে পৃথিবীতে এসেছি। প্রবীণরা যাতে অবহেলার পাত্র না হন, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আমরাও একদিন প্রবীণ হবো।”

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীণ সমাজের প্রতিনিধি সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু।

    এই আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST