ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভা

    admin
    September 1, 2026 6:16 pm
    Link Copied!

    রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি, ১ সেপ্টেম্বর:

    বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে (ঘোষপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন) আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

    জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক অংশগ্রহণ করেন।

    সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা ও সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলি-সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, বিএনপি যে লক্ষ্য ও আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত, তা সামনে রেখে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

    রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
    01886979256

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST