ঢাকাFriday , 10 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে বিশ্ব ডিম দিবস পালন

    admin
    October 10, 2025 6:46 pm
    Link Copied!

    রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি//

    “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন”- এই স্লোগানকে ধারণ করে নানা আয়োজনে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০২৫।

    শুক্রবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

    জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে ডিমের পুষ্টিগুণ ও নিত্য খাদ্যতালিকায় ডিম রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম সদর পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু এবং কুড়িগ্রাম সদর ডেইরি এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নয়ন।

    সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ সুজন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে শতাধিক পোল্ট্রি খামারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST