ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন ডিপার্টমেন্টে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা প্রদান

    admin
    September 9, 2025 2:25 pm
    Link Copied!

    এম এন জাকারিয়া খাঁন মুরাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন ডিপার্টমেন্টে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১.০০ সময় কুড়িগ্রাম সরকারি কলেজের কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন ডিপার্টমেন্টে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত রবিবার ০৮-০৯-২০২৫ ইং তারিখে আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দর্শন ডিপার্টমেন্টের সিআর নির্বাচিত হয়।

    কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন ডিপার্টমেন্টের পাঁচ জন ক্যান্ডিডেট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের হলেন, মোঃ নাইমুল ইসলাম বাঁধন, এম এন জাকারিয়া খাঁন মুরাদ, নাইমুল ইসলাম নাঈম, হাফসা খাতুন, অশ্রু আমাতুল্লাহ মনা এদের মধ্যে নাঈমুল ইসলাম বাঁধন ও অশ্রু আমাতুল্লাহ মনা দুইজন নির্বাচিত হয়ে জয়যুক্ত হয়েছে।

    প্রধান আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক মোঃ শাহিন (দর্শন বিভাগ) তিনি বলেন,
    আজকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থীকে স্বাগত জানাই এবং ক্লাসের সুশৃংখল রক্ষার্থে ক্লাস প্রতিনিধিদের আহ্বান থাকবে প্রতিটি ক্লাসে সবাই যেন উপস্থিত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মনোযোগ সহকারে তোমাদের দায়িত্ব পালন করবে।
    সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দর্শন বিভাগীয় প্রধান চিন্ময় রায়,( সহযোগী অধ্যাপক) দর্শন বিভাগ, মোঃ আসাদুজ্জামান (সহকারী অধ্যাপক) দর্শন বিভাগ।

    সঞ্চালনায় ছিলেন দর্শন ডিপার্টমেন্টের শিক্ষার্থী এম এন জাকারিয়া খাঁন মুরাদ, পরিশেষে তিনি বলেন, আমি বলতে চাই যে, আমাদের ডিপার্টমেন্টের পরবর্তী বর্ষে ক্লাস প্রতিনিধি নির্বাচন হওয়ার পূর্বেই ক্যান্ডিডেট হওয়ার প্রস্তুতি নিতে হবে এবং সবার মাঝে গনসংযোগ থাকতে হবে যেন অন্যান্য বন্ধুদের মাঝে প্রতিহিংসা বা কটুক্তিমূলক কথা না ছড়ায় কোন ব্যক্তির নামে। তবে আমরা যেন আমাদের ডিপার্টমেন্টের সকল বন্ধু-বান্ধব একসাথে হয়ে কলেজ জীবনটা পাড় করতে পারি

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST