ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় আড়াই লাখ টাকার ভারতীয় বিড়ি সিগারেট জব্দ “

    admin
    October 16, 2025 6:07 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সময় কুলাউড়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

    তিনি জানান, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার মুরইছড়া ও আমতলী সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৬১ হাজার ২০০ টাকা মূল্যের ৫৮৫ প্যাকেট ভারতীয় সিগারেট ও ২ হাজার ৮৮৪ প্যাকেট ভারতীয় নাছির পাতার বিড়ি জব্দ করা হয়।

    অধিনায়ক আরও জানান, সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST