ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় খাদ্যদ্রব্যে নি’ষি’দ্ধ পণ্য ব্যবহার, অভিযানে লক্ষাধিক টাকা জ’রি’মানা ও প্রতিষ্ঠান সি’ল’গা’লা”

    admin
    March 5, 2026 6:48 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের #মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের এর নেতৃত্বে র‍্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার (০৪ মার্চ) মৌলভীবাজার #কুলাউড়া উপজেলার #রবিরবাজার, মধ্য রবিরবাজার, কর্মধা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারী সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক অভিযান কার্যক্রম পরিচালনা করে।

    অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা, ক্ষতিকর রং পাওয়া, পোড়া তৈল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারে অবস্থিত আল মদিনা মিষ্টিঘরকে ৫০,০০০ টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০,০০০ টাকা ও ধানসিড়ি রেষ্টুরেন্ট এন্ড হোটেলকে ৩০,০০০/- জরিমানা টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

    হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেস করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও পাকস্থলীর ক্যনাসার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।

    এ-অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ধানসিড়ি রেষ্টুরেন্টেকে সাময়িক সিলগালা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST