মো:সিপাউর রহমান,কুলাউড়া উপজেলা প্রতিনিধি।
আজ বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত কর্মরত এডিশনাল ডিআইজি জালাল উদ্দিন চৌধুরী মাসুম ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জালাল উদ্দিন চৌধুরী মাসুমের,পৈতৃক নিবাস,কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে তিনি,শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নয়, একাধারে ছিলেন একজন লেখক, চিন্তাশীল মেধাবী এবং সত্যিকারের মানবিক ও সৎ অফিসার। জীবনের প্রতিটি পর্বে তিনি কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছেন।তার মৃত্যুর সংবাদ শুনে এলাকাতে শোকের ছায়া নেমে আসে, মানব কল্যাণ ও জনসেবায় কুলাউড়া সহ দেশের প্রতিটি অঞ্চলে ওনার ভূমিকা রয়েছে অগ্রণী ভূমিকা। আমৃত্যু তিনি চিন্তা চেতনায় মননে,এ দক্ষ মানবিক পুলিশ অফিসার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নানামুখী জনকল্যাণ নিয়োজিত ছিলেন।
সম্প্রতি পুলিশ সংস্কার কমিশনের সচিবালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বের প্রতি তার দায়বদ্ধতা, সততা ও আন্তরিকতা প্রশংসনীয় ছিল। পেশাগত জীবনের পাশাপাশি সে নিজের এলাকার উন্নয়নেও ভীষণভাবে মনোযোগী ছিল। বিশেষ করে কুলাউড়ার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সম্প্রতি সক্রিয়ভাবে অবদান রাখার চেষ্টা করছিলেন,এবং রেখেছেন।
এমন এক মানুষকে হারানো আমাদের জন্য ব্যক্তিগত,সামাজিক, পারিবারিকভাবে গভীর শোকের, একইসঙ্গে দেশের জন্যও একটি অপূরণীয় ক্ষতি।
আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত সৎকর্মের বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,।নিজ এলাকাসহ স্বদেশ প্রবাসী সবার কাছে পরিবার দোয়া চেয়েছেন,


