ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ার স্কুল শিক্ষিকা মিলির ঝুলন্ত লাশ সিলেটে উদ্ধার

    admin
    September 7, 2025 6:35 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, কুলাউড়া উপজেলা প্রতিনিধি//

    সিলেট নগরের লামাবাজার এলাকায় মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ৫ই সেপ্টেম্বর শুক্রবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

    মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তাঁর মা সঞ্চিতা দের সঙ্গে তিনি লামাবাজারের ওই বাসায় থাকতেন। নগরের কাজিটুলা এলাকার কিডস নামের এক স্কুলের শিক্ষক ছিলেন মিলি।
    পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। তিনি দরজায় ডাকাডাকি করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মিলি দের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মিলির ঝুলন্ত উদ্ধার করে।
    ওসি জিয়াউল বলেন, ‘নগরের লামাবাজার থেকে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা আমরা খতিয়ে দেখছি।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST